
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজারে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালায় গাইবান্ধার অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।
এ সময় দেশের বিভিন্ন আইসক্রিম, জুস ও দই কোম্পানির লেভেল ও প্যাকেট ব্যবহার করে তৈরি ও মেয়াদ উত্তীনের তারিখ ছাড়াই নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো বিপুল পরিমাণ আইসক্রিম, শিশুদের জন্য পলিব্যাগে তৈরি জুস, দই ও এসব বানানোর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আটক করা হয় কারখানাটির মালিক সুমন মন্ডলকে ।
পরে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নিরাপদ খাদ্য আইনে ওই কারখানার মালিক সুমন মন্ডলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
কারখানাটির মালিক সুমন মন্ডল দীর্ঘদিন থেকে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম, দইসহ এসব খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালায় সেনাবাহিনী।

Reporter Name 

























