Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

সেই হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতারা!

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১৬০ Time View

সুখ বাদশা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার ভূল কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারপিটের ঘটনায় ক্ষমা চেয়ে বিষয়টি মিমাংসা করেছেন স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা।  গত মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে প্রকাশ্যে হাত ধরে ক্ষমা চাইলেন তারা। পরে সেই কর্মকর্তার সাথে কুশল বিনিময়ও করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মো.হায়দার আলী, সাবেক জামাতের আমির ও ২৮কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতের মনোনিতপ্রার্থী (নমীনি) মো. মোস্তাফিজুররহমান মোস্তাক,রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন,জামায়াতের কর্মীকাদের মোল্লাহ, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরাসহ উপজেলার প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

,গতমঙ্গলবার (১৭ জুন) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতোয়ারা খাতুনের স্বামী আব্দুল কাদের মোল্লা উপজেলা একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তার দলের নেতাকর্মীদের নিয়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যান। এ সময় উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দশ-বারোজন নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইদুজ্জামানকে মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া বলেন, জামাতের আমির এর সামনে কোন কিছু বুঝে ওঠার আগেই হিসাবরক্ষণ কর্মকর্তার কলার ধরে ফেলা হয় এবং তাকে মারতে থাকে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারপিট করেন তারা।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতোয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য চাপ দিচ্ছিল। তবে তার কিছু কাগজ ভুল থাকায় বিলে স্বাক্ষর করা হয়নি। আজতারা (জামায়াতের নেতারা) আমাকে বিলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই। এ সময় তারা আমাকে মারধর করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আমার অফিসে এসে উপস্থিত সবার সামনে আমার হাত ধরে ক্ষমা চেয়েছেন ও উল্লেখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন জামায়াত নেতারা।

রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমার এক জামাতের কর্মী মোঃ কাদের মোল্লার স্ত্রীর কাগজ পত্র নিয়ে কালক্ষেপণ করছিলো পরে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। পরে তার অফিসে গিয়ে আমি তার হাত ধরে ক্ষমা চেয়েছি এবং কর্মকর্তার সাথে কুশল বিনিময় করেছি। তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।

রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী বলেন, ওই নার্সের স্বামী আমাদের দলের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না করে ওই কর্মকর্তা কালক্ষেপণ করছিলেন। এ জন্য আমাদের দলের কয়েক জন নেতাকর্মী সেখানে যায়। অনাকাঙ্খিত ভাবে সেখানে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।

২৮কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতের মনোনিত প্রার্থী (নমীনি) মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমাদের উপস্থিতি তে আমাদের জামায়াতের একজন হঠাৎ এক অনাকাঙ্খিত ঘটনা ঘটায়। পরে আমরা বিষয়টা মিমাংসা করে দিয়েছি। এবং এ ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

সেই হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতারা!

Update Time : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫