Dhaka ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

গোবিন্দগঞ্জে  টাকা গণনার মেশিন, বিপুল পরিমাণ টাকা, সিম কার্ড, হ্যাকিং ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৬৯ Time View
 গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :
 গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবার বিপুল পরিমাণ নগদ টাকার পাশাপাশি এবার টাকা গণনার মেশিন, বিপুল সংখ্যক সিম কার্ড, হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস ও মাদকসহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার মধ্য রাত থেকে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে চিহ্নিত হ্যাকার মাসুম বিল্লাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)। তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার মাঝ রাত থেকে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে নগদ ১১ লাখ ৪ হাজার ৪৯২টাকা, ২ হাজার ২৫৪টি সিম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭টি মোবাইল ফোন, টাকা গণনার মেশিন, বিভিন্ন হ্যাকিং ডিভাইস এবং ১৯ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারণা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

গোবিন্দগঞ্জে  টাকা গণনার মেশিন, বিপুল পরিমাণ টাকা, সিম কার্ড, হ্যাকিং ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেপ্তার

Update Time : ০৪:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫