Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

ডিমলা মেডিকেল মোড়ে ঔষধের দোকানে যৌথ অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২২৫ Time View

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ঃ ১৪ জুলাই ২০২৫ ইং দুপুরে দেড় ঘন্টা ব্যাপী ভুয়া, অবৈধ ও লাইসেন্সবিহীন ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসন ও ড্রাগ লাইসেন্স কর্তৃপক্ষ (উএউঅ) এর যৌথ উদ্যোগে ঔষধ দোকানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে লাইসেন্সবিহীন ঔষধ দোকান মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি অপ্রশিক্ষিত বিক্রয়কর্মী দ্বারা ঔষধ বিক্রয় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড বিক্রি ড্রাগ লাইসেন্স নবায়ন না করা ওষুধের ইনভয়েস/রসিদের গরমিল বিষয়গুলো তদারকি করা হয়।
অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, ড্রাগ সুপার-নীলফামারী মিতা রায়, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডঃ মোহাম্মদ আলী নোমান, উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী মুর্তজা লেলিন, উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম প্রামানিক প্রমুখ । অভিযানের সঙ্গে ফোর্স ছিলো-আনসার বাহিনী ও পুলিশের সদস্য।
অভিযানে ৩টি দোকানে (৫,০০০, ১০,০০০ ও ১০,০০০) টাকা জরিমানা করাসহ কয়েকজনকে সতর্ক করে পুনরায় লাইসেন্স নবায়নের নির্দেশনা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিতভাবে এসব দোকানে তদারকি ও অভিযান চলবে। লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তার বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ রাখার কোনো সুযোগ নেই। জনসাধারণ যেন নিরাপদ ঔষধ পায় সেটি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ডিমলা মেডিকেল মোড়ে ঔষধের দোকানে যৌথ অভিযান

Update Time : ০৮:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫