
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত কমিটির উদ্যোগে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে এবং নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে কোমরপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে অনুষ্ঠিত এই ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্ডারপাসের নীচে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো: এনামুল হক, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম গাছু, সাংগঠানিক সম্পাদক মো: জিয়াউর রহমান সেন্টু, নয়ন রহমান প্রমুখ। বক্তারা বলেন কুটুক্তিকারীদের সমুচিত জবাব দিবে বিএনপি আর দরবস্ত ইউনিয়ন কমিটির নিয়ে যারা মিথ্যাচার ও অপ্রচার করছে তারা সকলেই পতিত আওয়ামী লীগের দোসর। তারা কমিটিতে প্রবেশের চেষ্ঠা করে ব্যর্থ হয়ে অপ্রচারে লিপ্ত হয়েছে। এদের থেকে সকলকে সচেতন থাকতে করে। তাদের সকল কর্মকান্ড ও অপচেষ্টা রুখে দেয়া হবে।

Reporter Name 
























