Dhaka ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

শাজাহানপুরে নির্মাণাধীন ৩ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

Untitled design - 1

বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিন তলা ভবনের সাটারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে নাজমুল হাসান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত নাজমুল হাসান শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শুড়িমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাঝিরা এলাকায় একটি তিন তলা নির্মাণাধীন ভবনে সাটারিংয়ের কাজ করছিলেন নাজমুল। তার সাথে সনি মিস্ত্রি নামের আরও একজন শ্রমিক কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে নাজমুল হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

নাজমুলের সঙ্গী মো. সনি জানান, নাজমুল উপরে বিমের কাজ করছিল। আমি নিচে বস্তা কাটছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে দেখি ও নিচে পড়ে গেছে। তাকে প্রথমে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে আসার কিছুক্ষণ পর চিকিৎসক জানান নাজমুল মারা গেছে।

​ভবন নির্মাণের দায়িত্বে থাকা হেড রাজমিস্ত্রী আমিনুল ইসলাম জানান, নাজমুল নামে এক সেনা সদস্যের বাড়ি নির্মাণের কাজ করছিলাম আমরা। আজ তিন তলার ছাদের সাটারিংয়ের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল বলেন, পুলিশ বিষয়টি জেনেছে। লাশ এখনও শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

শাজাহানপুরে নির্মাণাধীন ৩ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

Update Time : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬