Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন (Spokane) এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ৬শ’ টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা আগুনে পুড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাস, দীর্ঘস্থায়ী খরা এবং অতিমাত্রায় শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে। দাবানল নিয়ন্ত্রণে ৯শ’র বেশি দমকলকর্মী নিরলসভাবে কাজ করলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পরিস্থিতির অবনতি হওয়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ফেডারেল সরকারের সহায়তা চেয়েছেন। স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

দাবানলের কারণে হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় বহু মানুষ অন্ধকারে রয়েছে। ধোঁয়ায় বাতাসের মান মারাত্মকভাবে খারাপ হওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এবং কয়েকটি হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, পশ্চিম যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আবহাওয়ার অনুকূল পরিবর্তন না হলে ওয়াশিংটনসহ পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

Update Time : ০৫:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬