Dhaka ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা

পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলার অভিযোগে যুব জামায়াতের ৯ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২৩৫ Time View

ফেরদাউছ মিয়া, পলাশবাড়ী প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে কালীবাড়ি হাটের একটি সরকারি দোকানঘর বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে থানার ভেতরে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুব জামায়াতের ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। একই ঘটনায় যুব জামায়াতের সাথে সম্পৃক্ততার অভিযোগে তহিদুল ইসলাম কানন নামে এক গণমাধ্যমকর্মীকে আটক করা হয়েছে।

জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীবাড়ী হাটের একটি সরকারি দোকানঘর বরাদ্দের অভিযোগ নিয়ে যুব জামায়াতের কয়েকজন নেতাকর্মী থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগটির দ্রুত সমাধান চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের দাবি, এ ঘটনায় থানার ওসি, দুজন উপ-পরিদর্শক (এসআই) ও তিনজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে, যুব জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, থানায় সেবা নিতে গিয়ে তারা পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত আচরণ পাননি। তাদের দাবি, ওসি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং এতে উপস্থিত কয়েকজন সেবাপ্রত্যাশীও আহত হয়েছেন। এ বিষয়ে স্থানীয় যুব জামায়াতের সভাপতি আঃ লতিফ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন, তবে বিস্তারিত না জেনে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

ঘটনার পর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ থানায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চান। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ফুটেজ দেখাতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। সচেতন মহলের মতে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলে ঘটনার প্রকৃত চিত্র সবার সামনে স্পষ্ট হবে।

এদিকে, এ ঘটনায় পলাশবাড়ী থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) একটি মামলা দায়ের করেছেন (জিআর নং-২৪)।

সার্বিক বিষয়ে গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) বলেন, “থানার ভেতরে পুলিশের ওপর হামলার ঘটনাটি অনভিপ্রেত। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা

পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলার অভিযোগে যুব জামায়াতের ৯ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

Update Time : ১১:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬