
ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাংক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাইবান্ধার ফুলছড়িতে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নাধীন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপির সহযোগিতায় জিইউকে গাইবান্ধায় জিইউকে-এসআরএসপি এবং জিইউকে-এএ অ্যান্ড সিআরআই (বিএসপি) প্রকল্প বাস্তবায়ন করছে। সফরকালে প্রতিনিধিদল এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীসহ বিভিন্ন প্রকল্প এলাকা ও সি-১ কর্মস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলে বিশ্বব্যাংকের অনুশীলন ব্যবস্থাপক মার্কাস জে. উইশার্ট-সহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ, সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব জনাব কামরুল হক মারুফ এবং ডব্লিউএফপির জলবায়ু ঝুঁকি বিমা বিষয়ক কর্মসূচি ও নীতি কর্মকর্তা জনাব মো. নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি, চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Reporter Name 


















