Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ঘোড়াঘাটে ওয়ার্কশপ থেকে দেড় হাজার লিটারের বেশি তেল জব্দ, মালিক পলাতক

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৪৯ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ওয়ার্কশপ থেকে ১ হাজার ৬শ’ ৭১ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী পালিয়ে যান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে পৌরসভার আজাদ মোড় এলাকায় আব্দুস সালামের ওয়ার্কশপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।

অভিযানকালে ওয়ার্কশপে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৬শ’ ৭১ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে গোপনে ডিজেল মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম অভিযানের খবর পেয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

ঘোড়াঘাটে ওয়ার্কশপ থেকে দেড় হাজার লিটারের বেশি তেল জব্দ, মালিক পলাতক

Update Time : ০৩:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬