
গাইবান্ধা প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার তরুণ-তরুণীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক আর্ন প্রকল্পের রংপুর অঞ্চলের টিম লিডার এ জেড এম নাজমুল ইসলাম চৌধুরী এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্সালাম। এছাড়াও কর্মশালায় ব্র্যাকের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে যুক্ত না থাকা তরুণ-তরুণীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে আত্মনির্ভরশীল করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। কর্মশালায় মাঠপর্যায়ে কার্যক্রমের গুণগত মান বজায় রাখা এবং নিষ্ঠার সাথে লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Reporter Name 















