
প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের বিচার এবং বাগদা ফার্মে ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় ‘সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক বিটিস সরেন, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি লুইস মুরমু, নারী নেত্রী অঞ্জলি মুরমু, রাফায়েল হাসদা, রিপন বেসরা জয়, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে কোনোভাবেই ইপিজেড ও ক্যান্টনমেন্ট নির্মাণ করা যাবে না। এসময় তাঁরা অবিলম্বে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন লাগানো, লুটপাট এবং তিন সাঁওতালকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Reporter Name 




















