Dhaka ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানি-নদী-পরিবেশ ভাবনায় নতুন সংযোজন ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’

  • Reporter Name
  • Update Time : ০৩:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

নিজস্ব প্রতিবেদক: পানি, নদী ও পরিবেশ নিয়ে সমকালীন ভাবনা ও বিশ্লেষণধর্মী গ্রন্থ ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’–এর প্রকাশনা অনুষ্ঠান শনিবার (১৮ এপ্রিল)  গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু, অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম, ব্রিগেডিয়ার (অব.) রকিবুর রহমান ডালেস এবং লেখক-গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম।

এ ছাড়া অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট বেগম হিলালী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে পানি ও পরিবেশ সংকট বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজের এ বইটি নীতি-নির্ধারক, গবেষক এবং সচেতন পাঠকদের জন্য সময়োপযোগী একটি সংযোজন।

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে পড়ালেখার সময় থেকেই লেখক জাহিদ হোসেন ফিরোজের বিজ্ঞানমনস্কতা ও অনুসন্ধিৎসু মনোভাবের পরিচয় পাওয়া যায়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা পর্যায়ে দুইবার প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মধ্য দিয়ে তার মেধার স্বাক্ষর মেলে।

পরবর্তীতে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন।

পানি, নদী ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে তার রয়েছে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা। বিশ্বব্যাংক ও ইউনিসেফে কনসালটেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি ওয়াটারএইড, অক্সফাম, কারিতাস, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের পিএমইউতে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ পর্যন্ত তার ছয়টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে সেগুলো উপস্থাপন করেছেন। তিনি একটি আন্তর্জাতিক জার্নালের রিভিউয়ার হিসেবেও কাজ করছেন।

পরিবেশ ও পানি সম্পদ বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আমেরিকান ওয়াটার রিসোর্স অ্যাসোসিয়েশন থেকে ‘অনারারি মেম্বার অ্যাওয়ার্ড’ এবং ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে ‘ওয়াটার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

বইটির লেখক প্রকৌশলী জাহিদ হোসেন ফিরোজ বলেন, ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’ মূলত পানি, নদী, পরিবেশ ও জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের সমন্বয়।

বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। লেখাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত ১১২ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আল নোমান।

লেখকের ভাষ্য অনুযায়ী, পানি কেবল জীবনের উৎস নয়; এটি সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। বইটিতে নদী, পানি সংকট, দূষণ, হাইড্রো-পলিটিক্স এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী আলোচনা স্থান পেয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা লেখকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পানি ও পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ আরও প্রকাশের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পানি-নদী-পরিবেশ ভাবনায় নতুন সংযোজন ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’

Update Time : ০৩:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬