Dhaka ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

চূড়ান্ত একাদশে কে থাকছেন: শরিফুল নাকি মোস্তাফিজ?

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১০৪ Time View

ডেস্ক রিপোর্ট: টসের ঠিক আগে পর্যন্তও শরীফুল ইসলাম জানতেন, তিনি একাদশে নেই। কিন্তু হঠাৎ মোস্তাফিজুর রহমানের হাঁটুতে অস্বস্তি দেখা দিলে শেষ মুহূর্তে সুযোগ পান তিনি। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগান এই বাঁহাতি পেসার।

প্রথম ওয়ানডেতে ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন দলের অন্যতম এই সেরা বোলার। তবুও ২৬ রানে হেরে যাওয়ায় সিরিজে চাপে পড়ে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শরীফুল বললেন, এখনো কিছু শেষ হয়ে যায়নি। সামনে দুইটি ম্যাচ আছে, আর দল ঘুরে দাঁড়াতে পারবে বলেই বিশ্বাস তার। একটি ম্যাচে ভুল হতেই পারে, তবে পরের ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

একাদশে থাকা নিয়ে সিদ্ধান্তটা কোচের ওপরই ছেড়ে দিয়েছেন শরীফুল। কারণ, যাঁর জায়গায় তিনি খেলেছিলেন, সেই মোস্তাফিজ এখন পুরোপুরি ফিট। তবে তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা জানতে হলে আগামীকাল ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

চূড়ান্ত একাদশে কে থাকছেন: শরিফুল নাকি মোস্তাফিজ?

Update Time : ০৬:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬