Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাচ্ছেন সাড়ে ৪ হাজার অস্বচ্ছল চা শ্রমিক

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৪৬ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানের অস্বচ্ছল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে।

উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন শ্রমিককে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৮ই এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিকদের এ সহায়তার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় চা শ্রমিকদের পক্ষে আদিবাসী নেতা নারায়ণ কর্মী নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমনবাগ চা বাগান ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ইমদাদ-উর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা তপন চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল হক, চা শ্রমিক নেতা নারায়ণ কুর্মী, নারায়ণ কালোয়ার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাচ্ছেন সাড়ে ৪ হাজার অস্বচ্ছল চা শ্রমিক

Update Time : ০৭:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬