Dhaka ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৯৭ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খামারবাড়ির পার্টনার প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ ড. তৌফিক আরিফিন।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

এ সময় বক্তব্য রাখেন- পার্টনার প্রোগ্রামের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্রাচার্য্য।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল ও কৃষক সুজন মিয়াসহ অনেকে।

এ অনুষ্ঠানে কৃষিখাতে নানামুখী পদক্ষেপের মাধ্যমে ফসলের পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের লাভবান করতে আলোচনা করা হয়। এতে উপজেলার ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। সেইসঙ্গে একাধিক স্টল স্থাপন করে ফসলের প্রদর্শনী দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ

সাদুল্লাপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬