Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নের গতি ত্বরান্বিত করে —এমপি আব্দুল করিম ভরতখালী হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে টাকা আদায়ের অভিযোগ পাঠ প্রতিক্রিয়া: জল ও জীবনের গভীর সম্পর্কের অন্বেষণ ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’ বেরোবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট: জেডিএস ও পদার্থ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন সাপাহারে সমবায় সমিতির সদস্যদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত  নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের হাসি হাসল বাংলাদেশ সাঘাটায় মাদক বিরোধী অভিযানে ৬শ’ ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক  চট্টগ্রামে সুয়ারেজ প্রকল্পে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু  ইরানের টার্গেট এবার সাবমেরিন কেবল ও ডেটা সেন্টার! গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে বিক্রির অপরাধে ব্যবসায়ির ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড 

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের হাসি হাসল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে জয়ের হাসিটা হাসল বাংলাদেশই। ৩ ম্যাচের সিরিজে ২ জয়ে কিউই বধ করে টাইগাররা। ব্যাটে নাজমুল হাসান শান্ত আর বলে মোস্তাফিজ—এই দুই নায়কের পারফরম্যান্সে সিরিজ জিতে নিল টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাজমুল শান্ত। দুজনই ফিফটি পান, আর শান্ত খেলেন ১০৫ রানের চমৎকার ইনিংস। শেষ দিকে তাওহীদ হৃদয়ের ৩৩ রানে ভর করে বাংলাদেশ তোলে ২৬৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ডিন ফক্সক্রফট ৭৫ ও নিক কেলির ফিফটি কিছুটা লড়াইয়ের আশা দেখালেও, শেষ পর্যন্ত ২১০ রানে অলআউট হয়ে যায় কিউইরা।

বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরান মোস্তাফিজুর রহমান—৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। নাহিদ রানা ও মিরাজ নেন ২টি করে উইকেট।

এই জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। আগামী ২৭ এপ্রিল একই মাঠে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নের গতি ত্বরান্বিত করে —এমপি আব্দুল করিম

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের হাসি হাসল বাংলাদেশ

Update Time : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬