Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি নওগাঁয় দেশি অস্ত্রসহ সাত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দোকানঘর পুড়ে ছাই ফুলছড়িতে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ঠাকুরবাড়ি মেলা যেন অনাবিল এক মিলনক্ষেত্র উত্তরের যে বিদ্যালয়ে ২ জন শিক্ষার্থীর ক্লাস নেন ৫ শিক্ষক মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকের কপালে ভাঁজ রাণীনগরে বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু গোবিন্দগঞ্জে এসআই শিবলী কায়েসের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

ফুলছড়িতে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর এলাকায় রেগুলেটর নির্মাণ, উদাখালি ও কাঠুর খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয় কলিরবাজার বটতলায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি এর আয়োজন করে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার ও সাদেকুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ২০২৪ সাল হতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে বার বার স্মারকলিপি প্রদান করার পরও রেগুলেটরটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলার কারণে নির্মাণ করা হয়নি।

ওয়াপদা বাঁধের রেগুলেটর নির্মাণ না করার ফলে বিল ঝিল নিয়ে গঠিত উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের একতৃতীয়াংশ জমিতে কৃষক আমন ধান চাষ করতে না পারায় জাতীয়ভাবে উৎপাদন কমে যায়। এমনকি কৃষকদের যথাসময়ে ইরি বোরো ধান বীজতলা তৈরী করা সম্ভব হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ী গ্রেফতার

ফুলছড়িতে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৩:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬