Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পীরগঞ্জে মেয়র পদে ৯ সম্ভাব্য প্রার্থীর তোড়জোড়, বিএনপিতেই ‘হাফ ডজন’ মুখ রৌমারীতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে শিশুসহ ৪ গারো সদস্যের মৃত্যু শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় নীরব বিক্ষোভ তুরস্কের লড়াই, তবুও হার! পলাশবাড়ীতে এমপির উন্নয়ন বরাদ্দ বিতরণ ও সড়ক কাজের উদ্বোধন বিশ্বকাপে গোলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার করল ব্রাজিল মেসিকে নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার নেইমার ফিরছেন, রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হাইতিকে হারিয়ে স্বস্তির জয় ব্রাজিলের, তবে কাটেনি মাঝমাঠের দুশ্চিন্তা

পীরগঞ্জে মেয়র পদে ৯ সম্ভাব্য প্রার্থীর তোড়জোড়, বিএনপিতেই ‘হাফ ডজন’ মুখ

  • Reporter Name
  • Update Time : ০২:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২৪ Time View

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

তফসিল ঘোষণা না হলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হতে পারে—এমন আভাসে নড়েচড়ে বসেছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জোরদার প্রচারণা চালাচ্ছেন তারা। বিশেষ করে সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়েছেন অনেকেই।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্ষা মৌসুম শেষে আগামী অক্টোবর থেকে সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করতে চায় প্রশাসন।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক দিন-তারিখ ঘোষণার আগেই পীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে অন্তত ৯ জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে প্রধান বিরোধী রাজনৈতিক শিবির বিএনপিতেই প্রার্থীর ছড়াছড়ি। দলটির অন্তত ‘হাফ ডজন’ (ছয়জন) নেতা মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর জামান আতিক।

দলীয় একাধিক প্রার্থী মাঠে থাকায় তৃণমূলের নেতা-কর্মীদের মাঝেও শুরু হয়েছে নানা সমীকরণ। তবে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেয়, সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে, নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের পীরগঞ্জ উপজেলা সভাপতি আলমগীর কবির জুয়েলও মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে মাঠ চষে বেড়াচ্ছেন।

তবে মহাজোট বা এককভাবে নির্বাচনের দৌড়ে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো তাদের কৌশল স্পষ্ট করেনি। প্রার্থীর নাম চূড়ান্ত না করার বিষয়ে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবুল আহম্মেদ জানান, দলীয়ভাবে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সময় হলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করা হবে।

দলীয় প্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও জজ কোর্টের আইনজীবী আবু সায়েম এবং ৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম

নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়গুলোতে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের পীরগঞ্জ পৌরসভার অভিভাবক। শেষ পর্যন্ত কারা ভোটের চূড়ান্ত লড়াইয়ে টিকে থাকবেন, তা জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে স্থানীয় ভোটারদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পীরগঞ্জে মেয়র পদে ৯ সম্ভাব্য প্রার্থীর তোড়জোড়, বিএনপিতেই ‘হাফ ডজন’ মুখ

পীরগঞ্জে মেয়র পদে ৯ সম্ভাব্য প্রার্থীর তোড়জোড়, বিএনপিতেই ‘হাফ ডজন’ মুখ

Update Time : ০২:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬