Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি ভয়াবহ তাপপ্রবাহ: ইউরোপের ৩ দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘোড়াঘাটে গরু চুরির চেষ্টা, গণধোলাইয়ের পর দুইজনকে পুলিশে সোপর্দ  জিইউকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ গোবিন্দগঞ্জ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহ্বান ধলু এমপির সারাদেশের ন্যায় রাজশাহীতেও ‘নজরুল বর্ষের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অটোরিকশা চালককে মারধরে বাধা দেওয়ায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে আবারও ভাঙন রৌমারীতে গাঁজাসহ নারী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ সুন্দরগঞ্জে মৃত গরুসহ কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৪৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদিঘী হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে।কৃষকদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাদের পছন্দের ব্যক্তিদের বন্যায় ক্ষতিগ্রস্ত নামের তালিকায় লিপিবদ্ধ করায় প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় ঠাঁই পায়নি।

মঙ্গলবার (৩০শে জুন) দুপুরে এই অনিয়মের বিরুদ্ধে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৮ ও ৭ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কাউয়াদিঘী হাওরের কৃষকরা এক ফসলি বোরো ধান উৎপাদন করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করেন। চলতি বোরো মৌসুমে অতিমাত্রায় বৃষ্টির কারণে হাওরে পানি বৃদ্ধি পেয়ে তাদের ধান পানিতে নষ্ট হয়ে যায় এবং অনেক কৃষক ধান কাটতে পারেননি। ধান কাটতে না পারায় তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তাই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সহায়তায় এ তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকের নামের তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম লিপিবদ্ধ না করে যারা বোরো আবাদ করেননি তাদের নাম লিপিবদ্ধ করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

কৃষকদের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত নামের তালিকাটি যাচাই-বাছাই করে যারা বোরো ধান আবাদ করেনি এবং যাদের ধান বন্যায় নষ্ট হয়নি কিন্তু তালিকায় নাম রয়েছে তাদেরকে বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম লিপিবদ্ধ করে সরকারের দেওয়া অনুদান বিতরণ করার হোক।

কাউয়াদিঘী হাওরের কৃষক শাহিন মিয়া, ফখরুল মিয়া, মিতুল মিয়া, সুহেল মিয়া বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়নি তাদের নাম সরকারি অনুদানের তালিকায় আছে। স্মারকলিপি দিয়েছি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করার জন্য।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সরকার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া বরাদ্দ কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ

Update Time : ১২:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬