Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

বিশ্বজয়ের উৎসবে মাতল স্পেন, ট্রফি হাতে রাজকীয় সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে রদ্রি-পেদ্রিদের দল। আর দেশে ফেরার পর তাদের বরণ করে নিতে যেন উৎসবে মেতে ওঠে পুরো স্পেন।

ইবেরিয়া এয়ারলাইনসের বিশেষ বিমানে মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে পৌঁছায় স্প্যানিশ দল। সেখানে অধিনায়ক রদ্রি ও প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরলে হাজারো সমর্থক করতালি আর উল্লাসে তাদের স্বাগত জানান।

দেশে ফিরেই খেলোয়াড়রা প্রথমে রাজপ্রাসাদে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে অংশ নেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় বিজয় উদযাপন। ছাদখোলা বিশেষ বাসে করে মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন বিশ্বচ্যাম্পিয়নরা। উদযাপনের মূল আকর্ষণ ছিল রাজধানীর ঐতিহাসিক প্লাজা দে সিবেলেস, যেখানে প্রায় ১০ লাখ সমর্থক জড়ো হয়ে বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানান।

উল্লাস, গান, পতাকা আর বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এভাবেই উৎসবের আবহে উদযাপিত হলো স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বিশ্বজয়ের উৎসবে মাতল স্পেন, ট্রফি হাতে রাজকীয় সংবর্ধনা

Update Time : ১২:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬