Dhaka ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

প্রতিনিধি গাইবান্ধা :

গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাহী সদস্য ও গণমাধ্যমকর্মী কায়সার প্লাবনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ‘চমক টিভি’ নামের একটি অনুমোদনহীন ফেসবুক পেজের পরিচালকদের গ্রেফতারসহ চার দফা দাবি জানিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেওয়া হয়।

বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাভেদ হোসেন এ আল্টিমেটাম ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত, স্ক্রিনশট ও ভিডিও বিশ্লেষণ করে জানা গেছে, তথাকথিত ‘চমক টিভি’ পেজটি ময়নুল হুদা নামের এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এ চক্রে আরও চারজন সক্রিয়ভাবে জড়িত।

অভিযোগ করা হয়, চক্রটি সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সংবাদের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা দাবি করে আসছে। একই সঙ্গে কায়সার প্লাবনের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে পেজটি থেকে ধারাবাহিক মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসন ও সাইবার ক্রাইম ইউনিটের কাছে ঘোষিত চার দফা দাবিগুলো হলো,  কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ময়নুল হুদা, পাপ্পুসহ পুরো চক্রকে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনা, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ, সাংবাদিকতার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ও অনুমোদনহীন পেজ থেকে পরিচালিত অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে সতর্ক করে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, উপদেষ্টা লোটাস খান, সহ-সভাপতি এ.জেড.এম. আরিফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান রুম্মন, কোষাধ্যক্ষ শান্তনু চক্রবর্তী ও নির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Update Time : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬