Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক রিপোর্টঃ ম্যাচের প্রথম চার মিনিটেই গোল হজম করে চাপে পড়েছিল ইন্টার মায়ামি, কিন্তু মাঠে যখন লিওনেল মেসি থাকেন, তখন গল্প বদলাতে বেশি সময় লাগে না! দুই গোল, একটি অ্যাসিস্ট আর নতুন আরো একটি রেকর্ড সব মিলিয়ে আবারও নিজের জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা।

লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব আতলেতিকো স্যান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

বিশ্বকাপের পর প্রথমবার শুরুর একাদশে নেমেই জোড়া গোল করেন মেসি। এর মাধ্যমে লিগস কাপে তার মোট গোল দাঁড়াল ১৪টি, যা ২০২৩ সালে নতুনভাবে শুরু হওয়া টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এই রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গাকে। ১২ ম্যাচে এটি ছিল তার পঞ্চম একাধিক গোলের ম্যাচ।

ম্যাচের চতুর্থ মিনিটে দাভিদ রদ্রিগেসের হেডে এগিয়ে যায় স্যান লুইস। তবে ১০ মিনিটের মাথায় নোয়াহ অ্যালেনের বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে গোল করে সমতা ফেরান মেসি।

২৬তম মিনিটে অ্যালেনের দারুণ থ্রু পাস থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে দেন। প্রথমার্ধের ৪৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল সিলভা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফা ইয়োরেন্তে একটি গোল শোধ দিলেও ম্যাচে আর ফিরতে পারেনি স্যান লুইস। ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময় বাধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

Update Time : ০৫:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬