Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

চিঠিতে যুক্ত হোক হৃদয়ের গল্প: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব 

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ Time View

Oplus_131072

ডেস্ক রিপোর্ট: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব ২০২৬।’

“চিঠিতে যুক্ত হোক হৃদয়ের গল্প” স্লোগানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেসিএমএস বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর মোঃ শহিদুর রহমান। এ সময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি চিঠি লেখার ঐতিহ্যকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “ডিজিটাল যোগাযোগের এই যুগে হাতে লেখা চিঠি এখনও হৃদয়ের অনুভূতি প্রকাশের এক অনন্য মাধ্যম এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সেই চর্চা টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।”

উৎসবে সাংবাদিকতা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ উৎসবের আয়োজনে ছিল চিঠি বিনিময়ের বিশেষ আয়োজন, চিঠি প্রদর্শনী ও পাঠ; পাশাপাশি ছিল আবৃত্তি, গান, নাচ -এর মত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের হাতে লেখা চিঠির হারিয়ে যাওয়া আবেগ ও সৌন্দর্য নতুন করে অনুভব করার সুযোগ করে দিয়েছে।

চিঠির পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাগুলো উৎসবে যোগ করে প্রাণচাঞ্চল্যের এক ভিন্নমাত্রা; যা দিনটিকে আরও স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো: তানভীর হাসান ও সুবর্ণা মোস্তফা।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা এবং মো: জসীম উদ্দীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

চিঠিতে যুক্ত হোক হৃদয়ের গল্প: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব 

Update Time : ০৩:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬