
স্টাফ রিপোর্টার: দেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্র, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা শ্রমিক দল এই শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
জেলা সংগঠনের সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানীর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক দলের জাহিদ হাসান বিপুল, শামসুল আলম বকসী, জাহাঙ্গীর আলম, ওয়াহেদুল আলম প্রবাল, আবু জাহের শিপুল, শহিদুল ইসলাম রাজা, আব্দুল মান্নাফ সরকার প্রমুখ।
শ্রমিক সমাবেশ ও মিছিলে জেলা ও উপজেলা বিএনপিসহ সাত উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দরা অংশ নেয়।

Reporter Name 


















