
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোয়ার হোসেন রাজুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রাজু, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

Reporter Name 

























