Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

প্রবাসীর মেয়েকে ধর্ষণ, মৃত্যুর আগে জানাল ধর্ষকের নাম

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • ৪৬০ Time View

প্রবাসীর ১০ বছরের একটি শিশুকে টিকটকের নামে ছাদে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।  মৃত্যুর পূর্ব মুহূর্তে ধর্ষণকারীর নাম প্রকাশ করেছে সে। এ ঘটনায় র‌্যাব-৪ এর একটি দল ওই যুবককে গ্রেফতার করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে নরসিংহপুর বাংলাবাজার এলাকার সিরাজ সরকারের বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষণকারী সজলকে (২৩) আটক করে র‌্যাব। 

আটকের বিষয়টি র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ৭টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার মারিয়া আক্তার অনন্যা (১০) মারা যায়।

নিহত মারিয়া আক্তার অনন্যা রংপুর জেলার কামাল হোসেনের মেয়ে। সে আশুলিয়ার নরসিংহপুরের একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত। সে তার বাবা ও বোনের সঙ্গে আশুলিয়ার নরসিংপুর বাংলাবাজার এলাকার শাজাহান সরকারের বাড়ির নিচতলায় ভাড়া থাকত।

ধর্ষক নওগাঁ জেলার পত্নীতলা থানার শফিকুল ইসলামের ছেলে সজল (২৩)।  সে নরসিংপুর বাংলাবাজার এলাকায় একই বাড়িতে ভাড়া থাকতো।

শিশুটির খালাতো ভাই পিয়াস বলেন, ধর্ষক সজল শিশুটিকে টিকটক করার কথা বলে বাড়ির  ছাদে নিয়ে ধর্ষণ করে। অনন্যা প্রায় মাস খানেক যাবত অসুস্থ ছিল। মা বিদেশে থাকে। বড় বোন ও বাবার সঙ্গে থেকে একটি মাদ্রাসায় পড়ালেখা করত।

বড় বোনের বিয়ে হওয়ায় তিনি স্বামীর সঙ্গে থাকেন। ধর্ষণের শিকার হয়ে কোনো অভিভাবক না থাকায় কারো কাছে কিছু বলতে পারনি সে। তাই তাকে কবিরাজ দেখিয়েছে। মেয়ের অসুস্থতার কথা শুনে মেয়েটির মা বিদেশ থেকে দেশে আসেন। 

এরপরে অসুস্থতার ব্যাপারে সে মায়ের কাছে  জানায়- পাশের বাসার সজল তাকে টিকটক করার জন্য বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেছে । এর পর থেকে সে অসুস্থ। পরে  তার মা তাকে হাসপাতালে ভর্তি করে । শুক্রবার রাত ৭টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির  প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তারের রিপোর্ট অনুসারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রবাসীর মেয়েকে ধর্ষণ, মৃত্যুর আগে জানাল ধর্ষকের নাম

Update Time : ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩