Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

আরাফাতের কেন্দ্রে ২ ঘণ্টায় ১০ ভোট

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৮৮৬ Time View

ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। 

তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।

সোমবার সকাল ১০টায় ৬৫ নম্বর এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি। কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তার ঊর্ধ্বতনকে বলতে শোনা যায়, ‘ভোটারের চেয়ে গণমাধ্যমকর্মীদের চাপ বেশি স্যার।’

কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের অপেক্ষায় আছেন তারা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে। 

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।’ 

অন্যদিকে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসার সেলিম মোল্লা সকাল ১০টার দিকে তার কক্ষের পরিস্থিতি জানিয়ে বলেন, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আরাফাতের কেন্দ্রে ২ ঘণ্টায় ১০ ভোট

Update Time : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩