
ডেস্ক রিপোর্ট: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বিমানবন্দর ও আজমপুর সড়ক অবরোধ করেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা একযোগে রাস্তা অবরোধ করেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

Reporter Name 



















