Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

পরিবারের নিরাপত্তা ও আসামিদেরফাঁসি চাইলেন নিহতের স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ৪৩৮ Time View

প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধোপাডাঙ্গা গ্রামের নিহত মমতাজ আলীর স্ত্রী রশিদা বেগম নিজের পরিবারের ও আসামিদের ফাঁসি চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন জমিজমা সংক্রান্ত কারণে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী মমতাজ আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুত্র সুজা মিয়া বাদী হয়ে তারা মিয়া, ফুল মিয়া, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, আনারুল ইসলাম, মেহেরুন নেছা, রোস্তম আলী, হবিবর রহমান হবি ও সুমন মিয়ার বিরুদ্ধে গত ২০ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ২০) দায়ের করে।
তিনি আরও জানান, ৯ শতক জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিন ধরে মমতাজ আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১৯ জুলাই আসামিরা সংঘবদ্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করে। ওইদিন মামলা দায়ের হওয়ার পর পরই পুলিশ আসামি মেহেরুন নেছা ও তাজুল ইসলামকে গ্রেফতার করে। কিন্তু অন্যান্য আসামিরা এখনও ধরা পড়েনি। নিহত মমতাজ আলীর দুই পুত্র চাকরির কারণে গাইবান্ধার বাইরে থাকেন। এই সুযোগে আসামি ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে বাড়িতে থাকা মহিলা ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে তিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধোপাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, নিহত মমতাজ আলীর ছেলের স্ত্রী মোসলেমা বেগম, নাতি সোহাগ মিয়া ও মুরাদ মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পরিবারের নিরাপত্তা ও আসামিদেরফাঁসি চাইলেন নিহতের স্ত্রী

Update Time : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩