Dhaka ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

রাজধানীতে বিএনপির ৩৬৬ নেতা-কর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ৩৫০ Time View

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতেও রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ধরপাকড় চালিয়ে কয়েক শ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এর মধ্যে কেবল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকেই দলটির ৫০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর বাইরে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করলেও সে সংখ্যা কত, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পুলিশ তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

আজ দুপুরে ডিএমপির একটি সূত্র জানায়, গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোট ৪১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে বিএনপির ৩৬৬ নেতা-কর্মী রয়েছেন। এর আগে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার ৭৫ নেতা-কর্মীকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে আজ বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের মহাসমাবেশে যোগ দিতে আসা তিন শর বেশি নেতা-কর্মীকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ নয়াপল্টনে হোটেল মিডওয়েতে অভিযান চালায়। দুই ঘণ্টা ধরে অভিযান চালায়। এ বিষয়ে আজ সকালে ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ প্রথম আলোকে বলেন, হোটেল মিডওয়েতে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর দাবি, আটক ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ওই হোটেলে জড়ো হয়েছিলেন।

তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কর্মসূচিতে যোগ দিতে আসা নেতা-কর্মীদের অনেকে মিডওয়ে ও পাশের ভিক্টোরিয়া হোটেলে উঠেছিলেন। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়। আটক নেতা-কর্মীদের মধ্যে আছেন ফেনী জেলার বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহসভাপতি শাহাদাত হোসেন (সেলিম), জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম (মিনার), জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন (রিয়াদ), জাতীয়তাবাদী হেল্প সেলের প্রধান সমন্বয়ক সুমন আহসান, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুর নবী, ফেনী পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান, রুবেল পাটোয়ারী ও সোনাগাজী ৭ নম্বর ইউনিয়নের সমির খান ও জাহিদুল ইসলাম প্রমুখ।
গতকাল রাতে পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন থানায়ও অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তবে আজ সকালে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. জসীম উদ্দীন আটকের মোট সংখ্যা জানাতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

রাজধানীতে বিএনপির ৩৬৬ নেতা-কর্মী গ্রেপ্তার

Update Time : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩