Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

তারেক-জোবাইদাকে ফেরাতে ‘সবই’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ৩৮৩ Time View

পাঁচ মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও এক মামলায় দণ্ডিত তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফেরাতে যা যা করার তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আওয়ামী যুবলীগের স্মারকলিপি গ্রহণ করে বৃহস্পতিবার মন্ত্রী এ কথা বলেন। 

এদিন দণ্ডিত তারেক রহমান ও জোবাইদাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করাসহ চার দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় আওয়ামী যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল সংগঠনের পক্ষে স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুবলীগের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব।

তিনি বলেন, আমরা সব ঘটনা জানি। ইতোমধ্যে তারেক রহমান ও তার স্ত্রীকে আদালত সাজা দিয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।

যুবলীগের দাবিগুলো হল- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডিত আসামি তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করা।

যুবলীগের দাবিগুলো ‘যৌক্তিক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

তারেক-জোবাইদাকে ফেরাতে ‘সবই’ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩