Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানির ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ছেঁকে ফেলতে পারে মিরাকল ট্রি ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযান: ২০০ পিস ইয়াবাসহ আটক ১ তিস্তায় পানি বাড়ায় ভেঙে যাচ্ছে চরের রাস্তাঘাট, চরম দুর্ভোগে চরবাসী চিলমারীতে শিশু আয়শা হত্যা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্বামী-স্ত্রী গ্রেফতার  পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি! ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১ যুদ্ধবিরতির পর আকাশসীমা খুলে দিল সংযুক্ত আরব আমিরাত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চিলমারীতে শিশু আয়শা হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

‘সাতদিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে’

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৪০৫ Time View

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুতদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেওয়া হচ্ছে। পেঁয়াজ কারসাজির সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। রাজধানীর কারওয়ানবাজার নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম একেবারে যৌক্তিক মূল্যে আনার আশ্বাসও দেন তিনি।

এদিকে, সোমবার বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। যার ফলে দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৪০ থেকে ৬০ টাকা। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আগের দিনের তুলনায় বেশি পরিমাণে মুড়িকাটা পেঁয়াজের দেখা মিলেছে। দামও তুলনামূলক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।  বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে দেশে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির জন্য আগেই এলসি খোলা ৫২ হাজার টন পেঁয়াজ দ্রুত দেশে নিয়ে আসা, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি বাড়ানো এবং ভোক্তা অধিদপ্তরের দেশব্যাপী অভিযান পরিচালনাসহ সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পানির ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ছেঁকে ফেলতে পারে মিরাকল ট্রি

‘সাতদিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে’

Update Time : ০৬:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩