Dhaka ১২:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা

পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি!

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১৭৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (অসি) আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। ফলে অসির অব্যাহত হুমকিতে  হীরালাল বাঁশফোড়ের পরিবার উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছে। এর প্রতিবাদে ও হামলাকারী আব্দুর রশিদ (অসি)কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নেয়ার দাবিতে হরিজনরা রোববার দুপুরে মানববন্ধন করে।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা শহরের কাচারী বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড়। মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়।

বক্তারা জানান, একাধিক মাদক মামলার আসামী আব্দুর রশিদ (অসি)র প্রতিবেশী হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয়। কিন্তু শালিসে চুরির অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসি গত ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে। ফলে হীরালাল গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় হীরালালের ছেলে রবিন বাদি হয়ে হামলাকারী আব্দুর রশিদ (অসি)সহ চারজনকে আসামী করে সাদুল্যাপুর থানায় মামলা করে। কিন্তু এখন পর্যন্ত আসামী অসিকে গ্রেফতার না করায় উল্টো তার লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছে বলে বক্তারা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি!

Update Time : ০৩:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬