Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

গাইবান্ধায় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৬৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার দুপুরে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সৈয়দ রোকনুজ্জামান রোকন। এরপর দৈনিক দেশ রূপান্তরের গাইবান্ধা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা জামায়াতের সাবেক আমির ডা. মো. আব্দুর রহিম সরকার, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, গাইবান্ধা থেকে প্রকাশিত ‘দৈনিক ঘাঘট’ পত্রিকার সম্পাদক আব্দুল সামাদ বাবু, সিনিয়র সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, এস এম বিপ্লব ইসলাম, রিক্তু প্রসাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী সালাহউদ্দিন কাশেম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশ রূপান্তর’ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সফলতার সঙ্গে ৭ বছর অতিক্রম করেছে। আগামী দিনেও তাদের এই ধারা অব্যাহত থাকবে। এ সময় পত্রিকাটি আগামী দিনে স্থানীয় সংবাদ গুরুত্বসহকারে প্রকাশ করে জেলার উন্নয়নে আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি অতীতের মতো ভবিষ্যতেও সকলে পত্রিকাটির পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

গাইবান্ধায় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬