Dhaka ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান  ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত গোবিন্দগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সাদুল্লাপুর শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে হারুন চেয়ারম্যান, শহিদুল সেক্রেটারি নির্বাচিত রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৮১ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা মারপিটে মারাত্মক জখম, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মগলিশপুর গ্রামের জালকাটা এলাকায় মৃত তালেব আলীর ছেলে ইউসুস আলীর (৫৫) বাড়িতে এ হামলা, মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ টার দিকে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই দা-কুড়াল, লাঠিসোঁটা নিয়ে প্রতিবেশী বেলাল উদ্দিন, সমেজ উদ্দিন, আব্দুর রহমান, মিঠু, বুলু, মাওলা, মিলন, আরিফ, রিপন ও রুবেল মিয়াসহ কয়েকজন নারী মিলে ইউসুফ আলীর (৫৫)  বাড়িতে হামলা করে। ভুক্তভোগী ইউসুফ আলী বাঁধা দিলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও বাম হাত ভেঙ্গে দেয়। এছাড়া বসতবাড়ি ভাংচুর করে বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ সময় প্রতিবেশীরা ভুক্তভোগীর আত্ম-চিৎকারে এগিয়ে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ইউসুফ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ: পলাশবাড়ীতে ডা. শফিকুর রহমান

ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

Update Time : ০২:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬