Dhaka ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

দারিয়াপুরে ৪৫ উর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সূর্যমুখী ও কৃষ্ণচূড়া একাদশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৭ Time View

সংবাদদাতাঃ গাইবান্ধা সদরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উর্বর ভূমি হিসেবে পরিচিত দারিয়াপুর আমান উল্যাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৪৫ উর্ধ্ব বয়সীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ৭৫ বছর পূর্তি উৎসব কমিটি, দারিয়াপুর এটির আয়োজন করেছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে ৬টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। এদের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ ৪টি দল সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথম সেমি ফাইনাল ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এতে হাসনা হেনা একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে যায় কৃষ্ণচূড়া একাদশ। দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মোকাবেলা করে সূর্যমুখী ও শাপলা একাদশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শাপলা একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট অর্জন করে সূর্যমুখী একাদশ। আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ৩টায় আমান উল্যাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচটিতে অংশ নেবে সূর্যমুখী ও কৃষ্ণচূড়া একাদশ। ফাইনাল খেলা শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত এবং দারিয়াপুরের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই রকম ব্যাতিক্রমী আয়োজন আমরা প্রতি বছরই করে থাকি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। খেলাটির তত্বাবধানে রয়েছেন রায়হানুল হাবিব সিপার, জুলহাস, সবুজ ও মুসলিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দারিয়াপুরে ৪৫ উর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সূর্যমুখী ও কৃষ্ণচূড়া একাদশ

Update Time : ০৭:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫