
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেওয়ায় প্রায় দেড়ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হওয়ায় পুনরায় ট্রেন চলাচল চালু হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ। তিনি বলেন, বিকাল সোয়া ৫টার দিকে ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হলে পুনরায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়।

Reporter Name 






