Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

পলাশবাড়ীতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১৭৬ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, মালিক বদিয়াজ্জামান, সাইদার রহমান, অন্তর, আমিনুল ইসলাম ছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চাঁন মিয়া ও সাংবাদিক মতিন মোহাম্মাদ।
বক্তরা বলেন, যদি দাবী গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা না হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আবারো স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়াও ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা মালিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকার নির্দেশিত আধুনিক জিগজাগ প্রযুক্তির ইটভাটা স্থাপন করেও মালিকগণ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন।
স্মারকলিপিতে ইটভাটা মালিকরা আরো উল্লেখ করেন, দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক এই খাতের সঙ্গে যুক্ত। যা সরাসরি প্রায় ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে সম্পর্কিত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে। ব্যাংকগুলো প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ আদায় করতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পলাশবাড়ীতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৬:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫