Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন জেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৫৩ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বুলডোজার (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিলেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে অবস্থিত ‘এমএমবি’ ব্রিকস্ নামীয় ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলীর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযান কালে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে টীম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলীর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশিত আদেশের ঊর্ধ্বে আমরা কেউই না। যথাযথ আইন ও বিধি মোতাবেক অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য; এমএমবি ব্রিকস্ ভাটাটি উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে নুনিয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া অবস্থিত। এসময় চলমান অভিযান কার্যাক্রম বন্ধে ইটভাটা মালিকসহ সংশ্লিষ্টরা হাইকোর্টের একটি ভিত্তিহীন কাগজ নিয়ে এসে প্রদর্শন পূর্বক অভিযান কার্যক্রম বাধাগ্রস্থ করতে স্থানীয়দের সাথে নিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। কিন্তু সর্বোপরি অভিযান পরিচালনা কালীন ভাটাটির সামগ্রিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন জেলা প্রশাসন

Update Time : ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫