Dhaka ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি দিনাজপুরে আটক

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৯০ Time View

প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে দিনাজপুরের একটি বাসা থেকে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের ঈদগাহ্ আবাসিক এলাকার দীবা গার্ডেন নামে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ সারোয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ও ২০২৪ সালে ৭ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ জানায় ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান শাহ সারোয়ার কবীর। গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকায় এই বাসাতেই অবস্থান করছিলেন। বাড়ির মালিক তার আপন ভগ্নিপতি হন। গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারফাত হুসাইন বলেন, শাহ সারেয়ার কবীরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে দিনাজপুর জেলা পুলিশ গাইবান্ধা পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে। এরপর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি দিনাজপুরে আটক

Update Time : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫