
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগে আঃ হালিম মন্ডলের সাথে ভাগিশরীক মৃত আবুল কালাম মন্ডলের ছেলে নুর আলম মন্ডলের দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চললে আসছে। বিরোধের জের ধরে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যস্থতায় একাধিকবার আলোচনার মাধ্যমে মিমাংসাও হয়ে যায়।
গত ৯ মে ২০২৫ খ্রি. তারিখে আঃ হালিম মন্ডলের কৃষাণ বসতবাড়ীতে কাজ করার সময় মৃত আবুল কালাম মন্ডলের ছেলে নুর আলম মন্ডল, কফিল মন্ডল, মোছাদেক মন্ডল তাদের মা বাধা প্রদান করে এবং মারধর করে।
কৃষাণ ফোনে বিষয়টি আঃ হালিম মন্ডলকে জানালে তিনি গাইবান্ধা থেকে মটর সাইকেল যোগে বাড়িতে প্রবেশের সময় নুর আলম মন্ডলের মা কোহিনুর বেগম আঃ হালিম মন্ডলের মাথায় আঘাত করেন। ঘটনার সময় কৃষকের পরিবারের লোকজন উপস্থিত হলে কোহিনুর বেগমের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে কোহিনুর বেগম আঘাতপ্রাপ্ত হয়।
আঃ হালিম মন্ডল আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং অন্যান্য আহত ব্যক্তিরা চিকিৎসা নেন।
এঘটনায় নুর আলম মন্ডলের মা আঘাত প্রাপ্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান এবং মৃত্যু হয়েছে বলে, মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দিয়ে ওই রাতেই আঃ হালিম মন্ডলের চাচাতো ভাই ফজলু মন্ডল ও মোস্তা মন্ডলের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে নুর আলম মন্ডল ও তার ভাইয়েরা।
গত ৯ মে ২০২৫ খ্রি. তারিখে নুর আলম মন্ডল কর্তৃক তার বৃদ্ধ মাতাকে ভিকটিম হিসেবে নিদোর্ষ ভাগিশরীকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িত করে এবং তার মাতাকে রংপুর মেডিকেলে সুস্থ অবস্থায় ১০ মে ডাক্তার কর্র্তৃক ছাড়পত্র নিয়ে তার মাতাকে বাড়িতে না নিয়ে এসে অজ্ঞাত স্থানে অবহেলা অযন্তে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পতিত করা, অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য, মাডার কেস সাজানোর অপতৎপরতার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত এবং প্রতিকারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
গতকাল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শফিকুল গাফ্ফার, জুয়েল সরদার ও আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্ণ।

Reporter Name 

























