Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে বোরো চাল ক্রয়ের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯৮ Time View

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারী খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া,ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও চালকল মালিক মো.হাফিজুর রহমান,থানাহাট আদর্শ বণিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী,সাবেক অধ্যক্ষ মো.শামস্ুিদ্দন সরকার,বিএনপি নেতা সাহেব আলী,আমিনুল ইসলাম,আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে,চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে এ্যাপস এ আবেদনের ভিত্তিতে লাটারীর মাধ্যমে ১৫৯জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ৪৭৭মে.টন ধান,প্রতিকেজি চাল ৪৯টাকা দরে উপজেলায় ৪২জন মিলারের মাধ্যমে ১হাজার ৪৪১মে. টন চাল ও প্রতি কেজি ৩৬টাকা দরে গম ক্রয় করা হবে। যা গত ২৪এপ্রিল তারিখে শুরু হয়ে আগামী ৩১আগষ্ট পর্যন্ত চলবে।
বৃহস্পতবার মো.শামসুদ্দিন সরকার নামের এক চালকল মালিকের নিকট হতে ৬মে.টন চাল নিয়ে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়। উল্লেখ্য,গত ২৪এপ্রিল সারাদেশে একযোগে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

চিলমারীতে বোরো চাল ক্রয়ের উদ্বোধন

Update Time : ০৭:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫