
স্টাফ রিপোর্টঃ মাদক জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলের নির্দেশে গাইবান্ধা সদর থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদিয়াখালী ইউনিয়নের নুরুলগঞ্জ হাট এলাকা থেকে রাজু নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মাদক ব্যবসায়ী পলাশবাড়ী উপজেলার আমতলী গ্রামের রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

Reporter Name 

























