Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

গাইবান্ধা চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৯২ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ শনিবার দুপুরে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
সংগঠনের ২০২৩-২০২৫ সালের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহানের সভাপতিত্বে ও সচিব জিয়াউল হক কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম সুমেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, পরিচালক খন্দকার জাকারিয়া জিম, তৌহিদুর রহমান মিলন, আলী কাওছার সরকার বাবুল, সাবেক পরিচালক আব্দুর রশিদসহ অন্যরা। পরে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শামসুল আলম প্রধান। এসময় কমিশনের সদস্য কাজী আমিরুল ইসলাম ফকু ও কামরুল হাসান সেলিম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ তাঁর বক্তব্যে বলেন, গাইবান্ধার উন্নয়নের জন্য ব্যবসায়িদের ব্যাপক ভুমিকা রাখার সুযোগ রয়েছে। প্রশাসনিক নানা উদ্যোগে তাদের অংশ গ্রহণ বৃদ্ধির আহবান জানিয়ে তিনি বলেন, গাইবান্ধায় ইপিজেড স্থাপন, বিসিকের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। ব্যবসায়িরা সম্মিলিতভাবে পাশে থাকলে গাইবান্ধার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
সাধারণ সভায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এ উপলক্ষে চেম্বারের সাবেক পরিচালক মো. নওশের আলমের সম্পাদনায় একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ

Update Time : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫