Dhaka ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

জুলাই শহীদ দিবসে রাবি লেখক ফোরামের সেমিনার, গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১০৫ Time View

রাজশাহী ব্যুরো: জুলাই শহীদ দিবস উপলক্ষে “জুলাই গণ-অভ্যুত্থান: সাম্প্রতিক ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। মানুষকে বন্দিশালায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম।

সেমিনারের মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। তিনি তার বক্তব্যে বলেন, অনেকে আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দুর্বল ছিল, কারণ সে সময় কর্মরত অধিকাংশ সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের প্রভাবাধীন ছিলেন। এছাড়াও তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাসেম, প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমেদ মেহদি, প্রফেসর ড. মো. সেতাউর রহমানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ফোরামের সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা।

সেমিনারে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

জুলাই শহীদ দিবসে রাবি লেখক ফোরামের সেমিনার, গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান

Update Time : ০৫:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬