Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

জনগণের স্বার্থে কাজ করবে যারা-তাদেরকেই নির্বাচিত করুণ-পলাশবাড়ীতে সারজিস আলম

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৩৮ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ যারা নিজেদের আখের গোছানোর কথা না ভেবে জনগণের স্বার্থে কাজ করবে তারা যে দলেরই হোক, যে মার্কারই হোক তাদেরকেই নির্বাচিত করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
সারজিস আলম বলেন, যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই দলমত নির্বিশেষে নির্বাচিত করুণ। রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বন্ধ করতে হবে। আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি-যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের আখের গুছিয়ে নেওয়ার। নিজের ক্রেডিট নেওয়ার। এসব বন্ধ করতে হবে।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস ও রফিকুল ইসলাম কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মধ্যে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বি, পলাশবাড়ীর মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ, জেলা যুগ্ম আহবায়ক অর্ণব আহম্মেদ ছামিদ ও সদস্য আরিফ মিয়া ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার দিনভর গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করেন। রংপুর থেকে তারা প্রথমে গোবিন্দগঞ্জে পৌঁছান। এরপর তাঁরা সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ি উপজেলার কালিরবাজার, গাইবান্ধা জেলা শহরের পৌরপাক ও পলাশবাড়ীর চৌমাথা মোড়ে পথসভা করেন। পরবর্তীতে তিনি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শহীদ মিনার এবং সুন্দরগঞ্জ উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে তাদের পথসভা করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

জনগণের স্বার্থে কাজ করবে যারা-তাদেরকেই নির্বাচিত করুণ-পলাশবাড়ীতে সারজিস আলম

Update Time : ০৮:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫