Dhaka ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১০৫ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা,ছিনতার মামলার সন্দেহভাজন আসামী,মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মঙ্গলবার বিকেল থেকে রাতভর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় কালীগ্রাম ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি পবিত্র কুমার (২৭) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পবিত্র কুমার আবাদপুকুর বাজারের প্রদীপ কুমার ঘোষের ছেলে। এছাড়া সড়কে মারধর করে বেধে রেখে মোটরসাইকেল,টাকা ,মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে শফিকুল ইসলাম সজিব (৩৫),মাদক মামলার পলাতক আসামী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আজগর আলীর ছেলে রেজাউল ইসলাম রেজা(৪৫) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার পারইল গুচ্ছ গ্রাম বুড়িপুকুর গ্রামের নুরল ইসলামের ছেলে আল আমিন (২৩) ও আব্দুল বারিক (২৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার

Update Time : ০৮:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫