Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

আগস্টে ব্রিকস’র সদস্য হচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২৭০ Time View

বুধবার (১৪ জুন) জেনেভার প্যালেইস ডি ন্যাশন্স-এ সফররত সাউফ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ বিষয়ে ব্রিফকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে সম্প্রতি আমাদের গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকস-এ আমাদের সদস্য করবে, আগস্ট মাসে ওদের সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন।’

তিনি বলেন, ‘ব্রিকস-এ এখন পাঁচটি সদস্য। আগামীতে তারা আরও আটটি দেশকে সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

এর আগে একই স্থানে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানি করার অনুরোধ করেন।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং মাল্টার প্রেসিডেন্ট আলাদা বৈঠকে দুই জনকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাদের মিশন খোলার অনুরোধ করেন।

সাউথ আফ্রিকা এবং মাল্টার প্রেসিডেন্ট-এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি বৈঠকের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আগস্টে ব্রিকস’র সদস্য হচ্ছে বাংলাদেশ

Update Time : ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩