Dhaka ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭৮ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,শুক্রবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে একটি মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার জনৈক শিক্ষার্থী (১২)কে ধর্ষনের চেষ্টা করে মাদ্রাসার সুপার নুরনবী(৪৫)। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেফতার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে।
এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী ওই গ্রামের জতেন বাঁশ ফোর স্ত্রী পার্বতি বাঁশ ফোর,জতেনের মেয়ে মাধবী বাঁশ ফোর ও ছেলে রাজন বাঁশ ফোরকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ ৫জন গ্রেফতার

Update Time : ০৩:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫